বুধ গ্রহে হীরা!
বুধ সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। চাঁদের চেয়ে কিছুটা বড় হলেও বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিডের চেয়ে ছোট। শনির উপগ্রহ টাইটানের চেয়েও ছোট সূর্যের সবচেয়ে কাছের এ গ্রহ। ধূসর ছোট ও সূর্যের আলোয় ঝলসানো গ্রহটিকে মোটেই সমৃদ্ধ মনে হয় না দেখে।

তবে এর পৃষ্ঠের নীচে সম্ভবত অমূল্য রত্ন রয়েছে। নাসার মেসেঞ্জার মিশনের পাঠানো উপাত্ত বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা। গবেষণা বলছে, গ্রহটির অভ্যন্তরের কার্বন শুধু গ্রাফাইট আকারেই বিরাজ করছে না। আগে মনে করা হত, গ্রহটির পৃষ্ঠ শুধুই নরম এ খনিজটি দিয়ে গড়া।
বিজ্ঞানীরা বলছেন, গ্রহটির আবরণ ও পৃষ্ঠের সীমানায় যে চাপের তথ্য মিলেছে, তা থেকে বোঝা যায়, পৃষ্ঠের অভ্যন্তরে আছে হীরা, গ্রাফাইট। উল্লেখ্য হীরা ও গ্রাফাইট দুটোই কার্বনের রূপভেদ। গ্রাফাইটের উল্লেখযোগ্য একটি ব্যবহার পেন্সিলের কালি তৈরিতে।
এখানে হীরা ছড়িয়ে-ছিটিয়ে নেই, বরং প্রায় ৯ থেকে ১১ কিলোমিটার বিস্তৃত স্তরজুড়ে।
সূত্র




