গোলাপি গ্রহ জিজে ৫০৪ বি এবং জেমস ওয়েবের নতুন আবিষ্কার
বিজ্ঞানীরা সম্প্রতি এক অভিনব বহির্গ্রহ আবিষ্কার করেছেন। গোলাপি রংয়ের এ গ্রহ আমাদের পৃথিবী থেকে প্রায় ৫৭ আলোকবর্ষ দূরে অবস্থিত। এর নাম জিজে ৫০৪ বি (GJ 504 b)। রংয়ের কারণে একে শুধু গোলাপি গ্রহ বলেও ডাকা হয়। আরেকটি নাম গ্লিজ ৫০৪ বি। এই গ্রহের বায়ুমণ্ডলের ওপরের স্তরে সম্ভবত লবণের তৈরি মেঘ রয়েছে।
র্বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এই রহস্যময় গ্রহটি পর্যবেক্ষণ করেছেন। এটিই এখন পর্যন্ত এই গ্রহের সবচেয়ে বিশদ বা নিখুঁত পর্যবেক্ষণ।

জিজে ৫০৪ বি গ্রহটির ভর আমাদের বৃহস্পতির চেয়ে প্রায় ২৫ গুণ বড়। এটি মূলত চমৎকার গোলাপি রঙের জন্যই বিখ্যাত হয়েছে। সরাসরি ছবি তোলা হয়েছে এমন অদ্ভুত গ্রহগুলোর মধ্যে এটি অন্যতম।
টেলিস্কোপের পর্যবেক্ষণে এই গ্রহে জলীয় বাষ্প, মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়ার উপস্থিতি ধরা পড়েছে। গ্রহটির চরম আবহাওয়ার কারণে এই উপাদানগুলো সেখানে লবণের মতো মেঘ তৈরি করে। এই ধরনের অদ্ভুত মেঘগুলো গ্রহের গুরুত্বপূর্ণ রাসায়নিক বৈশিষ্ট্যগুলোকে আড়াল করে রাখতে পারে।
ভবিষ্যতে এমন আরও কত অবিশ্বাস্য গ্রহ আবিষ্কারের অপেক্ষায় আছে, তা কে জানে!